হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ) - এর দশজন কর্মকর্তার একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন, যাঁরা ভারতের ফ্ল্যাগশিপ কর্মসূচি ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) - এর অধীনে একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে ১৭ নভেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হন।
ভারত সফরকারী এই কর্মকর্তাগণ নয়া দিল্লিতে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এলপিএআই) কর্তৃক আয়োজিত "ল্যান্ড পোর্ট ক্রস-বর্ডার ট্রেড ডেভেলপমেন্ট" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানকারী বিএলপিএ কর্মকর্তাদের চারটি ব্যাচের একটির অংশ। ভারত বিগত আট মাসে আইটেক কর্মসূচির অধীনে প্রথম সারির ভারতীয় প্রতিষ্ঠানসমূহে প্রায় ১৩০ জন বাংলাদেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে।
Back To All Updates