Indo-Bangla Council For Commercial & Cultural Collaboration
India was the first country to recognize Bangladesh as a separate and independent country and established diplomatic relations with the country immediately after its independence in December 1971. The relationship between India and Bangladesh is anchored in history, culture, language and shared values of secularism, democracy, and countless other commonalities between the two countries. It is based on sovereignty, equality, trust, understanding and a win-win partnership that goes far beyond a strategic partnership. In the last couple of years, the relationship has been further strengthened including through cooperation in new and high-technology areas.
With the onset of economic liberalization in South Asia, India & Bangladesh forged greater bilateral engagement and trade. They are close strategic partners in counter-terrorism. They are also the largest trading partners in South Asia.
Latest Updates
India, Bangladesh and Sri Lanka came together in the skies during Tarang Shakti-26, flying alongside each other in a Vic formation in the second week of Tarang Shakti, 2026.
The exercise saw increasing operational tempo from initial Small Force Engagements (SFEs) to Large Force Engagements (LFEs). Partner nations came together to share their experiences, best practices and operational knowledge.
Amidst complex air combat simulations, the skies brought together three neighbours in a striking display of camaraderie, cooperation and interoperability.
*****
তরঙ্গ শক্তি-২৬ (Tarang Shakti-26) চলাকালে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা তরঙ্গ শক্তি, ২০২৬-এর দ্বিতীয় সপ্তাহে আকাশে একে অপরের পাশাপাশি ভিক (Vic) ফরমেশনে উড্ডয়ন করে একত্রিত হয়।
এই মহড়ায় কার্যক্রমের গতি ও ব্যাপকতা প্রাথমিক পর্যায়ের স্মল ফোর্স এনগেজমেন্ট (SFEs) থেকে শুরু করে লার্জ ফোর্স এনগেজমেন্ট (LFEs)-এর পর্যায়ে উন্নীত হয়ে ক্রমশ বৃদ্ধি লাভ করে। এতে যোগদানকারী অংশীদার রাষ্ট্রগুলো তাদের অভিজ্ঞতা, সর্বোত্তম কর্মপদ্ধতি ও পরিচালনগত জ্ঞান বিনিময় করে।
জটিল আকাশ-যুদ্ধের অনুশীলনের মাঝে সৌহার্দ্য, সহযোগিতা ও আন্তঃপরিচালনযোগ্যতার এক অনন্য প্রদর্শনীতে আকাশ একত্রিত করলো তিনটি প্রতিবেশী দেশকে।
High Commissioner Shri Dinesh Trivedi met with the Minister of Liberation War Affairs of Bangladesh, Mr. Ahmed Aazam Khan, on a courtesy call on September 30th.
The two sides exchanged views on matters of mutual interest and reaffirmed the longstanding ties and cooperation between India and Bangladesh.
*****
মাননীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন পুনর্ব্যক্ত করেন।
High Commissioner Shri Dinesh Trivedi held a courtesy meeting with the Minister of State-1 for Foreign Affairs, Mr. Humaiun Kobir, on 29 September 2026.
High Commissioner conveyed congratulations for his assumption of charge as the State Minister. The discussion focussed on continued cooperation between the two neighbouring countries, for mutually beneficial outcomes for the peoples of India and Bangladesh.
আইজিসিসি ঢাকায় উদ্যাপিত হলো ১১তম আয়ুর্বেদ দিবস!
আইজিসিসি, ভারতীয় হাই কমিশন, ঢাকা “অধিকতর সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ (Ayurveda for a Healthier Tomorrow)” প্রতিপাদ্য নিয়ে ২৩ সেপ্টেম্বর ২০২৬-এ ১১তম আয়ুর্বেদ দিবস পালন করেছে।
এই অনুষ্ঠানে আয়ুর্বেদ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা হয়, যা পরিচালনা করেন ড. মোহাম্মদ মামুন মিয়া, অধ্যক্ষ, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজ; অধ্যাপক ড. বাবুল আক্তার, হামদর্দ বিশ্ববিদ্যালয়; এবং ড. মো. জাকির হোসাইন, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজ।
ভারতের হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ভারত ও বাংলাদেশের অভিন্ন জ্ঞানবিষয়ক ঐতিহ্যের অংশ হিসেবে আয়ুর্বেদকে বিশেষভাবে তুলে ধরেন এবং প্রথাগত চিকিৎসাব্যবস্থা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে আরও বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
এই অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী মিস শাহিন সোবহানা সুরভীর তৈরি ভগবান গণেশের একটি উলের ট্যাপেস্ট্রি উন্মোচন এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রী রঞ্জন চন্দ্র সরকারের একটি শাস্ত্রীয় সংগীত পরিবেশনাও অন্তর্ভুক্ত ছিল, যা স্বাস্থ্য, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটায়।
এই আয়োজনে আয়ুর্বেদ ও প্রথাগত চিকিৎসাশাস্ত্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীগণ অত্যন্ত উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
High Commissioner Shri Dinesh Trivedi met Mr. Mahdi Amin, Adviser to the Prime Minister for Ministry of Education, Ministry of Primary and Mass Education, Ministry of Expatriates’ Welfare and Overseas Employment, Ministry of Labour and Employment and Spokesperson of Prime Minister's Office, on 17 September 2026.
The meeting highlighted the enduring bonds between India and Bangladesh, rooted in strong people-to-people ties. They discussed the importance of further deepening the bilateral partnership for the mutual benefit and prosperity of the peoples of the two sovereign nations, with particular emphasis on cooperation in education, technology and innovation.
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৭ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক মাননীয় উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিন-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকটিতে জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুগভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
High Commissioner of India Shri Dinesh Trivedi met the Minister of Civil Aviation and Tourism, Mr. M Rashiduzzaman Millat on 16 Sep 2026.
They held discussions on wide ranging topics including enhancing bilateral cooperation in the field of civil aviation, improving air connectivity, enhancing air cargo capacity, improving bilateral working mechanisms and promoting tourism.
****
ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
তাঁরা বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এয়ার কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধিকরণ, দ্বিপাক্ষিক কার্যপ্রক্রিয়ার উন্নয়নসাধন এবং পর্যটন প্রসারের মতো বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
High Commissioner Shri Dinesh Trivedi held a meeting with the Minister of Water Resources of Bangladesh, Mr. Md. Shahiduddin Chowdhury Anee, on 13 September 2026. Minister of State Mr. Forhad Hossain Azad was also present.
The discussion highlighted the importance of strengthening bilateral engagement for achieving the shared aspirations of the peoples of the two neighbouring countries
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৩ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-র সঙ্গে বৈঠক করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ-ও উপস্থিত ছিলেন।
এই আলোচনায় দুই প্রতিবেশি দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষাসমূহ পূরণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা সুদৃঢ় করার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
