Latest Updates

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করতে, ভারত ও বাংলাদেশ প্রতিবছর একে অপরের বিজয় দিবস উদ্‌যাপনে বীর যোদ্ধাগণ ও কর্মরত সামরিক কর্মকর্তাবৃন্দকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। মুক্তিযুদ্ধের ৫৩তম বার্ষিকী উপলক্ষ্যে, আজ বাংলাদেশের আট জন বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীতে কর্মরত দুই জন কর্মকর্তা কলকাতায় বিজয় দিবস উদ্‌যাপনে অংশগ্রহণের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হন। একইভাবে, ভারতের আট জন বীর যোদ্ধা ও সশস্ত্র বাহিনীতে কর্মরত দুই জন কর্মকর্তা বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপনে অংশগ্রহণ করতে ঢাকায় এসে পৌঁছান। এই দ্বিপাক্ষিক সফরসমূহ এই দুই দেশের অনন্য বন্ধুত্ব উদ্‌যাপন করার ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে নবীভূত করার ক্ষেত্রে বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় বীর যোদ্ধাগণকে একটি মঞ্চ প্রদান করে, যে মুক্তিযুদ্ধ বাংলাদেশকে দখল, নিপীড়ন ও ব্যাপক নৃশংসতার হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ ত্যাগের এক অনন্য প্রতীক।
Back To All Updates