ভারত-বাংলাদেশ নৌ মহড়া 'বঙ্গসাগর ২০২৫' ও যৌথ টহল এই সপ্তাহে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়েছে। এই মহড়াটিতে ভারতীয় নৌবাহিনীর আইএনএস রানভীর ও বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু উবাইদাহ অংশগ্রহণ করে । এই মহড়াটি দুটি নৌবাহিনীর মধ্যে আন্তঃপরিচালনাযোগ্যতা বৃদ্ধি করেছে এবং যৌথ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিবন্ধকতা মোকাবিলায় সহায়তা করেছে। মহড়াটিতে বিভিন্ন জটিল অভিযান অন্তর্ভুক্ত ছিল, যেগুলোর মাঝে রয়েছে সারফেস ফায়ারিং, ট্যাক্টিকাল ম্যানুভারসমূহ, সমুদ্রে রসদ পুনঃসরবরাহকরণ, ভিজিট-বোর্ড-সার্চ-সিজার (ভিবিএসএস) ক্রস বোর্ডিং, যোগাযোগবিষয়ক মহড়া, অপারেশন দল ও জুনিয়র কর্মকর্তাদের জন্য পেশাগত কুইজ ও স্টিম পাস্ট। এই মহড়াটি উভয় নৌবাহিনীকে নির্বিঘ্নে সামুদ্রিক অভিযান পরিচালনা করার জন্য কৌশলগত পরিকল্পনা, সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। মহড়াটি দুই নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় করেছে, যার ফলে সমুদ্রের উদীয়মান হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানো ও সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দুই নৌবাহিনীর মধ্যে নৌ অভিযান সংক্রান্ত উন্নত সমন্বয় হলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বৈশ্বিক নিরাপত্তাবিষয়ক প্রতিবন্ধকতাসমূহ মোকাবিলায় তাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ, যা ভারতের "সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন" (এসএজিএআর) (SAGAR) উদ্যোগটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে।
Back To All Updates