High Commissioner Pranay Verma had a courtesy meeting with the Minister of Commerce, Industries, Textiles & Jute, H.E. Mr. Khandaker Abdul Muktadir on 2 March 2026 and held wide-ranging discussions on the India-Bangladesh trade and commercial partnership. Minister of State H.E. Mr. Md. Shariful Alam was also present. High Commissioner underscored the deep-rooted and enduring nature of economic ties between India and Bangladesh. The discussions explored ways to promote bilateral trade and investments relations and potential collaboration in emerging areas such as Digital Commerce and Artificial Intelligence.
হাই কমিশনার প্রণয় ভার্মা ২ মার্চ ২০২৬-এ মাননীয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভারত-বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্বের ওপর বিস্তৃত আলোচনা করেন।মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলমও উপস্থিত ছিলেন। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপায় এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলিও পর্যালোচনা করা হয়।