High Commissioner Pranay Verma paid a courtesy call on Hon’ble Prime Minister H.E. Tarique Rahman on 6 April 2026. They discussed bilateral engagement with focus on people-centric cooperation in multiple domains aligned with the national development priorities of the two countries. High Commissioner conveyed India’s intent to work together with the Government and people of Bangladesh by adopting a positive, constructive and forward-looking approach and based on mutual interest and mutual benefit.
হাই কমিশনার প্রণয় ভার্মা ৬ এপ্রিল ২০২৬-এ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা এই দুই দেশের জাতীয় উন্নয়ন-সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন। হাই কমিশনার একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পারিক কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একত্রে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায় ব্যক্ত করেন।