High Commissioner Pranay Verma paid a courtesy call on Minister of Civil Aviation and Tourism H.E. Mrs. Afroza Khanam Rita on 09 April 2026. Minister of State for Civil Aviation and Tourism H.E. M Rashiduzzaman Millat also joined the meeting.
They held discussions on enhancing bilateral cooperation in the field of civil aviation, improving air connectivity, enhancing air cargo capacity, improving aviation infrastructure and exploring capacity building opportunities.
High Commissioner briefed the Hon’ble Ministers on the ongoing major developments in India’s aviation sector that make India the fastest growing civil aviation market in the world today and which offer opportunities for cooperation for the advancement of Bangladesh’s aviation sector based on mutual interest and mutual benefit.
হাই কমিশনার প্রণয় ভার্মা ০৯ এপ্রিল ২০২৬-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় মন্ত্রী মিসেস আফরোজা খানম (রিতা)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত-ও এই বৈঠকে যোগদান করেন।
তাঁরা বেসামরিক বিমান পরিবহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিকরণ, আকাশপথে সংযোগের উন্নয়ন সাধন, এয়ার কার্গো-র সক্ষমতা বৃদ্ধিকরণ, বিমান চলাচল অবকাঠামোর উন্নয়ন সাধন ও সক্ষমতা বৃদ্ধিকরণের সুযোগসমূহ অন্বেষণ করার বিষয়ে আলোচনা করেন।
হাই কমিশনার মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীকে ভারতের বেসামরিক বিমান পরিবহন খাতে চলমান প্রধান উন্নয়নসমূহ সম্পর্কে অবহিত করেন, যা আজ ভারতকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বেসামরিক বিমান পরিবহন বাজারে পরিণত করেছে এবং যা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে সহযোগিতার সুযোগ সৃষ্টি করে।