High Commisioner Pranay Verma paid a courtesy call on Minister of Information and Broadcasting of Bangladesh H.E. Zahir Uddin Swapon on 13 April 2026.
They discussed wide-ranging cooperation in information and broadcasting domain, including engagements between media and broadcasting institutions of the two countries. They agreed to enhance exchange visits of media delegations between the two countries to strengthen people-to-people relations and promote mutual understanding. High Commissioner proposed various capacity building initiatives for journalists and media professionals under ITEC programme of Government of India. As part of these initiatives, a special training course for women journalists from Bangladesh will soon be organised in India.
They also exchanged views on cooperation in films, including organization of film screening and film festivals in each other’s country, as well as collaboration in production and post-production technological support.
High Commissioner reiterated India’s willingness to work with the Government and people of Bangladesh to strengthen people-centric cooperation in all domains based on mutual interest and mutual benefit.
***
হাই কমিশনার প্রণয় ভার্মা ১৩ এপ্রিল ২০২৬-এ বাংলাদেশের তথ্য ও সম্প্রচার বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তাঁরা এই দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তাঁরা জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার লক্ষ্যে দুই দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলসমূহের বিনিময় সফর বৃদ্ধি করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। হাই কমিশনার ভারত সরকারের আইটেক কর্মসূচির অধীনে সাংবাদিকবৃন্দ ও গণমাধ্যম-বিষয়ক পেশাজীবীগণের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকরণ-সংক্রান্ত উদ্যোগের প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগসমূহের অংশ হিসেবে, শীঘ্রই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকগণের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।
তাঁরা একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন করা, সেইসাথে প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তা করার ক্ষেত্রেও সহযোগিতাসহ চলচ্চিত্র খাতে সহযোগিতা করার বিষয়েও মতবিনিময় করেন।
হাই কমিশনার পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সকল খাতে জনগণ-কেন্দ্রিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।