High Commissioner Pranay Verma paid separate courtesy calls on Hon’ble Speaker of Bangladesh National Parliament H. E. Maj. (Retd.) Hafiz Uddin Ahmad, Bir Bikram, and Hon’ble Deputy Speaker H.E. Barrister Kayser Kamal at the Bangladesh Jatiya Sangsad on 13 April 2026.
Hon’ble Speaker and Deputy Speaker expressed interest in promoting deeper exchanges with the Parliament of India. They discussed possible opportunities for exchanges between Parliamentary committees, capacity building opportunities for Members and officials of Parliament, and mutual visits of Parliamentary delegations.
High Commissioner underlined the importance of Parliamentary exchanges and cooperation as a vital part of our efforts to strengthen people-to-people ties between the two countries. He also briefed Hon’ble Speaker and Deputy Speaker on various institutional initiatives taken by the Parliament of India to strengthen and modernize resources and practices.
High Commissioner also had a brief visit to the Parliament Library at the Jatiya Sangsad and exchanged views on potential collaboration between the libraries of the Parliaments of the two countries in areas such as digitization of records and collaborative research.
***
হাই কমিশনার প্রণয় ভার্মা ১৩ এপ্রিল ২০২৬-এ বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিষ্টার কায়সার কামাল-এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় স্পিকার ও মাননীয় ডেপুটি স্পিকার ভারতের সংসদের সঙ্গে গভীরতর বিনিময়কে সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা সংসদীয় কমিটিসমূহের মধ্যে বিনিময়ের সম্ভাব্য সুযোগ, সংসদ সদস্যগণ ও সংসদের কর্মকর্তাবৃন্দের জন্য সক্ষমতা বৃদ্ধিকরণের সুযোগ এবং সংসদীয় প্রতিনিধিদলসমূহের পারস্পরিক সফর নিয়ে আলোচনা করেন।
হাই কমিশনার সংসদীয় বিনিময় ও সহযোগিতাকে দুই দেশের মধ্যে জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার একটি তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব সহকারে তুলে ধরেন। তিনি ভারতের সংসদ কর্তৃক সম্পদ ও কার্যপ্রণালিসমূহকে শক্তিশালীকরণ ও আধুনিকীকরণের জন্য গৃহীত বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ সম্পর্কে মাননীয় স্পিকার ও মাননীয় ডেপুটি স্পিকারকে অবহিতও করেন।
হাই কমিশনার জাতীয় সংসদে অবস্থিত সংসদীয় গ্রন্থাগারও সংক্ষিপ্তভাবে পরিদর্শন করেন এবং নথিপত্রের ডিজিটাইজেশন ও যৌথ গবেষণার মতো ক্ষেত্রে দুই দেশের সংসদের গ্রন্থাগারগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি নিয়ে মতবিনিময় করেন।