High Commissioner Pranay Verma paid a farewell call on Hon’ble Prime Minister of Bangladesh, H.E. Tarique Rahman on 24 May 2026.
Prime Minister thanked High Commissioner for his contributions to bilateral relations and conveyed best wishes for his next assignment.
High Commissioner reaffirmed India’s willingness to deepen multifaceted engagement with Bangladesh for the mutual benefit and shared prosperity of the peoples of both countries.
They also briefly discussed various potential areas of cooperation driven by the development priorities of the two countries.
***
হাই কমিশনার প্রণয় ভার্মা ২৪ মে ২০২৬-এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে অবদান রাখার জন্য হাই কমিশনারকে ধন্যবাদ জানান এবং তাঁর পরবর্তী দায়িত্বের জন্য শুভকামনা জানান।
হাই কমিশনার উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও যৌথ উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
তাঁরা দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারসমূহের আলোকে সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়েও সংক্ষেপে আলোচনা করেন।