IGCC India in Bangladesh (High Commission of India, Dhaka) organized a musical evening on 16 July 2026 at HCI, Dhaka to commemorate the death anniversary of legendary Indian playback singer Mohammed Rafi. The event featured captivating performances by Indian artist Ms. Priyangbada Banerjee and Bangladeshi artist Md. Rashed Uddin.
On the occasion, High Commissioner of India Shri Dinesh Trivedi said that Rafi Sahab’s timeless classics unite mankind beyond religious differences and geographical borders.
The program was attended by Hon’ble Minister of State for Cultural Affairs, Mr. Ali Newaz Mahmood Khyom and his spouse. Music enthusiasts from across cultural, business and media circles of Dhaka took part in the program.
***
কিংবদন্তী ভারতীয় প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ রফির মৃত্যুবার্ষিকী স্মরণে, বাংলাদেশে অবস্থিত আইজিসিসি ইন্ডিয়া (ভারতীয় হাই কমিশন, ঢাকা) গত ১৬ জুলাই, ২০২৬-এ ভারতীয় হাই কমিশন, ঢাকায় একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। এই অনুষ্ঠানটিতে ভারতীয় শিল্পী শ্রীমতি প্রিয়ংবদা ব্যানার্জী ও বাংলাদেশি শিল্পী জনাব মোঃ রাশেদ উদ্দিনের মনোমুগ্ধকর পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।
ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী এই অনুষ্ঠানে উল্লেখ করেন, রফি সাহেবের কালজয়ী সৃষ্টিকর্ম ধর্মীয় ভেদাভেদ ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মানবজাতিকে একতাবদ্ধ করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও তাঁর স্ত্রী। ঢাকার সাংস্কৃতিক, ব্যবসায়িক ও গণমাধ্যম অঙ্গনের সঙ্গীতপ্রেমীগণ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।