High Commissioner Dinesh Trivedi paid a courtesy call on H.E. Salahuddin Ahmed, Minister for Home Affairs of Bangladesh on 10 August 2026. The discussions focused on furthering the bilateral relations and covered areas of common interest, including security cooperation between the two countries.
High Commissioner conveyed India’s willingness to strengthen people-centric cooperation in all domains, based on mutual interest, mutual benefit and mutual sensitivities.
****
হাই কমিশনার দিনেশ ত্রিবেদী ১০ আগস্ট ২০২৬-এ বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাসহ অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।
হাই কমিশনার পারস্পরিক আগ্রহ, পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার ব্যাপারে ভারতের আগ্রহের কথা ব্যক্ত করেন।