High Commissioner Shri Dinesh Trivedi paid separate courtesy calls on Hon’ble Speaker of Bangladesh National Parliament Maj. (Retd.) Hafiz Uddin Ahmad, Bir Bikram, and Hon’ble Deputy Speaker Barrister Kayser Kamal at the Bangladesh Jatiya Sangsad on 02 September 2026.
High Commissioner underlined that engagement between the two Parliaments is vital to strengthen people-to-people ties between the two sovereign, democratic countries of India and Bangladesh. The discussion included opportunities for formation of Parliamentary Friendship Groups, mutual visits of Parliamentary delegations under the guidance of both the Speakers, cooperation between Parliamentary committees and digitization of Parliamentary records.
High Commissioner reiterated the invitation extended by the Hon’ble Speaker of Lok Sabha of the Indian Parliament Shri Om Birla to visit India at the earliest convenience of the dignitaries.
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ০২ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
হাই কমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, সার্বভৌম ও গণতান্ত্রিক দুই দেশ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই দুই দেশের সংসদের মাঝে পারস্পরিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনায় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, উভয় স্পিকারের তত্ত্বাবধানে সংসদীয় প্রতিনিধিদলসমূহের দ্বিপাক্ষিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে সহযোগিতা এবং সংসদীয় নথিপত্রের ডিজিটাইজেশন করার সুযোগের মতো বিষয়সমূহ অন্তর্ভুক্ত ছিল।
ভারতীয় সংসদের লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লার পক্ষ থেকে সম্মানিত উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে তাঁদের সুবিধাজনক সময়ে যত দ্রুত সম্ভব ভারত সফর করার জন্য দেওয়া আমন্ত্রণের কথা হাই কমিশনার পুনর্ব্যক্ত করেন।